dobangla.com
ডু বাংলা ডট কম
সম্পাদকীয়
স্বাগতম।. It's another 16th December!
The big moment with full of memories of a victory. A little Bangladesh that became ours.Our own home, a beautiful Bangladesh. That was in 1971; it is 2007. Let’s get into it with the inspiration of that unforgettable moment.
dobangla.com এর যাত্রা শুরু হলো।
৫৬ হাজার বর্গমাইলের মায়াভুমি ছেড়ে নানা প্রয়োজনে আমরা যারা প্রবাসের স্বপ্নীল
খাঁচায় আমাদেরকে আটকে রাখি, সেই আমাদের নিত্য প্রয়োজনীয় সব তথ্য নিয়ে dobangla.com
আমাদের কমিউনিটি নেটওয়ার্ক হিসেবে দুনিয়ার সব বাংলাভাষী মানুষের মুখপত্র
হয়ে প্রকাশিত হলো। dobangla নেটওয়ার্ক দেশ এবং দেশের বাইরে আপনাকে আপনার
কমিউনিটি ও প্রিয়জনের সংস্পর্শে রাখতে সাহায্য করবে।
আমাদের গৌরবময় ভাষা, সাহিত্য ও সংস্কৃতি প্রবাসের মিশ্র সংস্কৃতিতে কখনই
বেমানান নয় বরং-অহংকারের নিজস্ব স্বকীয়তায় প্রতিষ্ঠিত।
এই যে -এখানে আমরা আমাদের মতো করে বলি, আমাদের মতো লিখি বায়ান্নর একুশ
আর একাত্তুরের ষোলো এজন্যইতো!
প্রবাসের অদ্ভুত ব্যস্ততাকে তোয়াক্বা না করে আমাদের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
চর্চার ক্ষেত্রকে আরও উন্মুক্ত, প্রসার এবং এর সর্বোচ্চ প্রয়োগই এখন মুল
কাজ।
এ কাজে আপনাকে সহযোগিতা করতেই প্রকাশিত হলো dobangla.com
লন্ডনের প্রথম বাংলা অনলাইন প্রকাশনা dobangla.com এর শুভযাত্রায় বিশ্বের
সব বাংলা ভাষা-ভাষীদেরকে আমাদের নিরন্তর শুভেচ্ছা।
আমরা বলি -don't just do-do bangla, do whatever-do bangla
Mohammad Sahidur Rahman (Tareq)
On behalf of do bangla family | December 16, 2007
|